শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকাফরুলের ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

কাফরুলের ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

রাজধানীর কাফরুল থানার আয়না মসজিদ সংলগ্ন খালপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান(৫০)নামে এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছে। এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।’

বুধবার(৯ এপ্রিল)সকাল সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’

মিজানুর রহমানের ছেলে জাহিদ হাসান জানান, আমার বাবা একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকুরী করে। সকালে এসে কাপড় থানার আয়না মসজিদ সংলগ্ন হানিফ মাঠ খালপাড় এলাকা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা আমার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে করে তার কাছে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল ও একটি বাটন ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন আমার বাবার অবস্থা ভালো নয় তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে।’

সে আরও জানায়, আমাদের বাড়ি যশোর জেলার সদর থানা বড় মেঘলা এলাকার জব্বার মোড়লের ছেলে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মিরপুরের কাফরুল থেকে আহত অবস্থায় এক সিকিউরিটি গার্ডকে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য