শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধশিল্পাঞ্চলে জেনারেটার রুমে মিলল যুবকের মরদেহ,পিয়ন পলাতক

শিল্পাঞ্চলে জেনারেটার রুমে মিলল যুবকের মরদেহ,পিয়ন পলাতক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিখোঁজের চারদিন পর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই অফিসের ক্লিনার পদে চাকরি করতো।

রবিবার(১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাহমুদুর রহমান।

তিনি জানান,রাত সাড়ে নয়টার দিকে এডমিন ম্যানেজারের কাছ থেকে কোন খোঁজ পাই। পরে আমরা রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে যাই। পরে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর ঘরে উপুড় হওয়া অবস্থায় বিজয় নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করি।তার মাথায় আঘাতের চিহ্ন এবং পাশে একটি ইট পাওয়া যায়।বিজয় নামে যুবকের মরদেহ উদ্ধার করি। সে এস এম সোলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনার পদে চাকরি করতো।”

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে সে নিখোঁজ হয়। সে কড়াইল বস্তিতে থাকতো। পরে তার পরিবার বনানী থানা একটি সাধারণ ডায়েরি করে। কিন্তু এই বিষয়ে আমাদের থানা পুলিশকে কিছুই জানানো হয়নি। ওই অফিসের পিয়ন রাজু এ‍্যাডমিন ম্যানেজারকে ফোন দিয়ে জানায় আমরা দুজনেই জেনারেটরের রুমে ঢুকেছিলাম আমি বের হয়ে এসেছি সে বের হয়ে এসেছে কিনা সেটা বলতে পারি না। পিওন রাজু পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ। ধারণা করা হচ্ছে ওই অফিসের পিয়ন রাজুই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য