শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধজেনেভা ক্যাম্পে ইয়াবা সাপ্লাই দিতে এসে ধরা ৪ রোহিঙ্গা যুবক

জেনেভা ক্যাম্পে ইয়াবা সাপ্লাই দিতে এসে ধরা ৪ রোহিঙ্গা যুবক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ডেলিভারি দিতে এসে পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন -সাদেক (২৪),রমজান (২৫),সৈয়দ নুর (২৫)ও নাসির উদ্দিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।তিনি জানান,টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করে ৪ রোহিঙ্গা পাচারকারী।”

অভিযানে সন্দেহজনক চার যুবককে আটক করলে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতরে ইয়াবা লুকানো রয়েছে। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর বস্তু শনাক্ত করেন।

এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।

তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি করতে এসেছিল সে বিষয়টি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃত ৪ রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য