শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পায়তারা শাহীনকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) রাতের দিকে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম শেখ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯ টার দিকে জানতে পারি দেশীয় অস্ত্র নিয়ে শীর্ষ ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছেন। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে।পরে তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী পায়তারা শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তার বাড়ি হবিগঞ্জ জেলার এলাকায় থানার শিবপুর এলাকার সাহেব মিয়ার ছেলে। বর্তমানে সে রায়ের বাজার প্রেমতলা গুলির মমতাজ এর বাসার ভাড়াটিয়া।পায়তারা শাহীনকে আজ গ্রেপ্তার তাকে আদালতে পাঠানো হবে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য