শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে গ্যারেজে হামলা-লুটের অভিযোগ কথিত শ্রমিক দল নেতার বিরুদ্ধে

মোহাম্মদপুরে গ্যারেজে হামলা-লুটের অভিযোগ কথিত শ্রমিক দল নেতার বিরুদ্ধে


রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় রিক্সার গ্যারেজে হামলা চালিয়ে অটোরিকশা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত এক শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে ক‍্যান্তা ফিরোজের বিরুদ্ধে।এই ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার(২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির অভিযোগে দাবি করেন, ক্যান্তা ফিরোজ,লিটনসহ ২০ থেকে ২৫ জনের একটি দল গ্যারেজে অস্ত্র হাতে প্রবেশ করে ভাঙচুর চালায়। গ্যারেজ থেকে পাঁচটি ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে যায়।এছাড়া তিন মাসের বিদ্যুৎ বিলের জন্য রাখা চার লাখ টাকা লুট করে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনির বলেন, গত কয়েকদিন আমার কাছে ফিরোজ চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু টাকা না দেওয়ায় আজকে দলবল নিয়ে হামলা চালিয়ে গ্যারেজ লুটপাট করে করে।
পাঁচটা গাড়ি ও বিদ্যুৎ বিলের জন্য রাখা চার লাখ টাকা নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ ওরফে ক্যান্তা ফিরোজ নামে শ্রমিক দল নেতা পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং চালানোসহ নানা অপকর্ম করে আসছে। দখল ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাননি স্থানীয় বিএনপি নেতারাও।

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন জানান,মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে তার একটি অফিস জোরপূর্বক দখলে নেয় ফিরোজ। ভুক্তভোগী বিএনপি নেতা গত সপ্তাহে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দেয়।এরপর রবিবার রাতে তাকে আটক করে পুলিশ পরবর্তীতে আপোষ করার শর্তে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে আবার ওই রুমের তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেয়।

কথিত শ্রমিক দলের নেতা ফিরোজের একাধিক চাঁদাবাজির অডিও এসেছে এই প্রতিবেদকের কাছে

একটি অডিওতে জানা যায়, গত ২৩ তারিখ ফিউচার হাউজিং এলাকায় নির্মাণাধীন এক ভবনের কাজ বন্ধ করে দেয় ফিরোজ। এমনকি তার সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী যোগাযোগ করলে তাকে ফিরোজ জানায়, গত শুক্রবার (২৪অক্টোবর) শ্রমিক দলের কর্মসূচি আছে। এই উপলক্ষে চাঁদা দিতে হবে।

অপর একটি অডিওতে শোনা যায়, ফিউচার হাউজিং ৪০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ বন্ধ করে দেন ফিরোজ। নিজেকে শ্রমিক দলের নেতা দাবি করে তার সঙ্গে আলোচনা ছাড়া কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ফিরোজ।

এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিক বার ফিরোজকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ফিরোজের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগের কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যাদের কাছে এই ধরনের চাঁদা চেয়েছে তারা থানাকে বিষয়টি অবগত করলে এবং মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিক্সার গ্যারেজে হামলা ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ভুক্তভোগী থানায় এসেছেন।তিনি ফিরোজ নামে একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে আমাদের তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য