শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমতিঝিলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

মতিঝিলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজধানীর মতিঝিলে টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মো. রুবেল (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে ফকিরাপুলের কাঁচা বাজারের ভিতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত রুবেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজারের গলিতে ভাড়া থাকতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।’

রুবেলের ছোট ভাই পাভেল জানান, রাতে রুবেল ও তাদের সৎ ভাই রনির মধ্যে টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে রুবেলের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবার সদস্যরা রুবেলকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।’

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য