শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুর চাঁদ উদ্যানে বাসায় ঢুকে দিন মজুরদের জিম্মি করে ছিনতাই 

মোহাম্মদপুর চাঁদ উদ্যানে বাসায় ঢুকে দিন মজুরদের জিম্মি করে ছিনতাই 

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় বাসায় ঢুকে জিম্মি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। 

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত ছিনতাইকারী মোল্লা সুজন ও সোহাগ বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে আসছে।

চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম ও তার বড় ভাই সাকিবুল দিনমজুরের কাজ করেন। তারা জানান, গতকাল সোমবার সকালে নাস্তা খেতে যাওয়ার সময়ে হোটেলে ঢুকে উল্টো তাকে দেশীয় অস্ত্র দেখানো কথা বলে মারধর করে।পরবর্তী তরিকুলকে মারধরের বিষয়ে জানতে গেলে তাকেও মারধর করে উল্টো ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভুক্তভোগী তরিকুলের কাছ থেকে জোরপূর্বক মোবাইলের বিকাশ থেকে ২৬০০ টাকা সেন্ড মানি করে নিয়ে যায় ছিনতাইকারী সুজন।

মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় বিশ্রাম করার সময়ে তরিকুলের বাসায় প্রবেশ করেন সুজন। এ সময় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল নিয়ে যান। বলেন মোবাইলের কাগজপত্র দেখাতে। গ্রামে থাকা মোবাইল কেনার প্রমাণ পত্র দেখালে মোবাইলটি ফেরত পান। কিন্তু এর আগে তরিকুলের বিকাশে থাকা আড়াই হাজার টাকা হাতিয়ে নেন সুজন।বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন স্থানীয় এই ছিনতাইকারী। 

স্থানীয়রা বলছে, সুজন ও সোহাগের কার্যক্রমে তারা অতিষ্ঠ। চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় প্রায়ই অস্ত্র হাতে ছিনতাই করেন। গত রবিবার রাতে মইন ও নিলুফা মারধর করে সুজন। পরবর্তীতে সম্মান বাঁচাতে টাকা দিয়ে বেঁচে যান ভুক্তভোগীরা।

এই ঘটনায় ওই ভুক্তভোগীরা মোহাম্মদপুর থানা একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য