শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধরমনায় চেকপোস্ট বসিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রমনায় চেকপোস্ট বসিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকায় পুলিশি চেকপোস্টে অভিযান চালিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সাজু হোসেন মণ্ডল (৩৮) ও আমিনুল ইসলাম (৪০)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’

রমনা এলাকা থেকে ৭৬০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মতিঝিল এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবার বড় একটি চালান কাকরাইল মোড়ের দিকে আসছে। খবর পাওয়ার পর এসআই আব্দুল কাদিরের নেতৃত্বে একটি টিম সেখানে চেকপোস্ট বসানো হয়।’

চেকপোস্টে থামানোর জন‍্য সিগন্যাল দিলে মোটরসাইকেলে থাকা দু’জন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। তল্লাশিতে মোট ৩৮টি নীল প্যাকেট থেকে ৭৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া তাদের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে।’

ওসি গোলাম ফারুক আরও জানান, এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল তারা।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য