রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘কব্জি কাটা আনোয়ার গ্রুপের’ তিন সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ২ নম্বর রোডের ডি ব্লকের একটি খালি প্লটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন—
- মো. রিয়াজ (২৩)
- মো. হাবিব (১৯)
- মো. শাহিন (২৫)
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কব্জি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্যরা অস্ত্রসহ অবস্থান করছে। পরে খালি প্লটে অভিযান চালিয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রিয়ার ও তার দুই সহযোগী হাবিব ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।”

পুলিশ জানায়, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল কব্জি কাটা আনোয়ার গ্রুপ।
- দিনে-দুপুরে দেশীয় অস্ত্রের মুখে সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নিত তারা।
- তাদের ছিনতাইয়ের বেশ কিছু ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য রিয়াজ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
এসসি//



