শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধযাত্রাবাড়ীতে কথিত নাতির হাতে বৃদ্ধা খুন, ঘাতক সাজু গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে কথিত নাতির হাতে বৃদ্ধা খুন, ঘাতক সাজু গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লী এলাকায় হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগ উঠেছে তার কথিত নাতি সাজেদুল হক সাজু (৩০) এর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ নাজমুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বৃদ্ধার মাথা, গলা, হাত, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো কাচি ও শিলপাটা দিয়ে তাকে আঘাত করা হয়েছে।”

পুলিশ জানায়, এরশাদ সরকারের আমল থেকে হাসিনা বেগম সিটি পল্লী এলাকায় একাই বসবাস করতেন। সাজেদুল হক সাজু তাকে ‘নানি’ বলে ডাকতেন। শনিবার দুপুর থেকে বিকালের মধ্যে যেকোনো সময় তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।’

আসামি সাজেদুলের বিরুদ্ধে এর আগে নেত্রকোনা থানায় একটি মাদকের মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তিনি মাদকাসক্ত অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।’

এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে সাজেদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য