শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকক্সবাজার থেকে ইয়াবা আনতে গিয়ে ঢাকায় এপিবিএনের হাতে ধরা

কক্সবাজার থেকে ইয়াবা আনতে গিয়ে ঢাকায় এপিবিএনের হাতে ধরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযাত্রী বেশে পাকস্থলীতে ইয়াবা বহনকালে মোঃ রাজু মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার কাছ থেকে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।''

কক্সবাজার থেকে ফ্লাইটে আসা রাজু মোল্লা আটক

এপিবিএন জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS 142 ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসা রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পাশে আটক করা হয়।”

এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে ইয়াবা

আটকের পর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রাজু স্বীকার করে যে, সে পাকস্থলীতে ইয়াবা বহন করছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু দেখতে পান।’

পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে তার শরীর থেকে প্রাকৃতিক উপায়ে ২০টি কসটেপ মোড়ানো প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেট খুলে মোট ১০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।’

জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সাথে জড়িত। এ ঘটনায় বুধবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “আমরা বিমানবন্দর এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চালাতে দেয়া হবে না।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য