রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসান (৩৮)-কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযানে তাকে আটক করে।”
অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।
সংগৃহীত টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়ল-এর কাছে। জাহিদ হোসেন একজন বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক।
সময়ে চাঁদা না দেওয়ায় মেহেদীর দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।”
সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার
বাংলাদেশ সেনাবাহিনীর শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান,
“মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযোগকারীদের থানায় উপস্থিতি
সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে যারা জিডি ও অভিযোগ করেছিলেন, তারা তার গ্রেপ্তারের খবর পেয়ে ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।”
এসসি//



