শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকদমতলীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কদমতলীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর লাল মিয়া সড়কের উপর থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, “সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বস্তাবন্দি অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আশেপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় ও ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”

স্থানীয়রা জানান, সড়কের পাশে ফেলে রাখা বস্তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তার ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার করে।’

পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য