শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধতেজগাঁও ঝটিকা মিছিলের আয়োজক মহিলা আ'লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার

তেজগাঁও ঝটিকা মিছিলের আয়োজক মহিলা আ’লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।’

গ্রেপ্তার নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।’

ডিবি সূত্র জানায়, সুইটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন করছিলেন। তিনি শুধু অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধই করতেন না, আর্থিক সহায়তাও দিতেন। তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে তিনি নিজে বোরকা পরে স্বামীসহ অংশ নেন।

গোয়েন্দা পুলিশ জানায়, নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ডিবি অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য