শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধগুলশানে Nexus Cafe Palace থেকে সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার

গুলশানে Nexus Cafe Palace থেকে সেলিম প্রধানসহ ৯ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত Nexus Cafe Palace রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা (হুক্কা তামাক) ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় ক্যাফের মালিক সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- nexus ক্যাফে প্যালেস এর মালিক সেলিম প্রধান (৫২),মোঃ বাকিবুল ইসলাম রাফি (২৫),মোঃ সাদকুল ইসলাম সুমন (৩৯),মোঃ তৌফিকুল ইসলাম (২৫),মোঃ রিফাত হাসান (২৫),মোঃ রবিউল হাসান (২৫),মিনহাজুর রহমান তাজবীর (২১),মোঃ মেহেদী হাসান (২৬) ও মোঃ সাইমুম ইসলাম (২৫)।

গুলশানে নেক্সাস ক্যাফে প্যালেস থেকে গ্রেপ্তারকৃত ৮ জনের ছবি। পাশে জব্দকৃত সীসা ও হুক্কা।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন।

তিনি জানান, পুলিশের কাছে খবর আসে সেলিম প্রধান সিসাবার খুলেছেন এবং বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করছেন। পরে সেখানে রাতেই অভিযান চালানো হয়।এই ঘটনায় এসআই মোঃ মাহমুদুল হাসান বাদী হয়ে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৩৪(গ) ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখে আজ আদালতে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনের নিহত আবু সাঈদ ও মুগ্ধের ছবি টাঙিয়ে নেক্সাস ক্যাফে প্যালেস সীসা বার চালাতো ক্যাসিনো কান্ডের হোতা সেলিম প্রধান।

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে সীসা তামাক (Al Fakher ব্র্যান্ড) ৫ প্যাকেট (৩.৫ কেজি), সীসা তামাক (Adalya Premium Hookah Tobacco) ৫ কৌটা (২.৫ কেজি), প্লাস্টিকের বঙ্গে সীসা ৭০০ গ্রাম, সর্বমোট সীসা তামাক ৬.৭ কেজি, ANIRBAN Coconut Charcoal ২ কেজি, সীসা স্ট্যান্ড ৭টি (পাইপসহ), Adalya ব্র্যান্ডের খালি কৌটা ৩টি, অতিরিক্ত পাইপ ৫টি, নগদ অর্থ ৪৮,৭৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ মাহমুদুল হাসান, এসআই মোঃ হারুনুর রশিদ, এসআই সবুজ করসহ গুলশান থানার টিম।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত ক্যাফেতে অবৈধভাবে সীসা তামাক বিক্রি করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পুলিশের আরেকটি সূত্র থেকে জানা যায়, ক্যাসিনো কান্ডের হোতা সেলিম প্রধান নেক্সাস ক্যাপে প্যালেসের সামনে জুলাইয়ে নিহত মুগ্ধ ও আবু সাঈদের ছবি টানিয়ে এই অবৈধ সীসা বারটি পরিচালনা করত।

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য