রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর মনির প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।’
পরিদর্শক ফারুক আরও জানান, স্থানীয় পথচারীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন— রাতে জাতীয় পার্টির কিছু নেতাকর্মী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
এর আগে হামলার সময় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
পরিদর্শক ফারুক আরও জানান, স্থানীয় পথচারীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন— রাতে জাতীয় পার্টির কিছু নেতাকর্মী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক যুবকের ডান হাতে এবং অপর যুবকের বাম হাতে গুলি লাগে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
এর আগে হামলার সময় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
এসসি//