শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে ১৬ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী হাফিজ গ্রেপ্তার

মোহাম্মদপুরে ১৬ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী হাফিজ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বৈশাখী মাঠ এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ও ১৬ মামলার আসামি হাফিজুর রহমান খান ওরফে মোল্লা (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সাদেক খান রোডের বৈশাখী মাঠের পাশ থেকে অভিযান চালিয়ে হাফিজকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, হাফিজুর রহমান খান ওরফে মোল্লা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কাফরুল, মোহাম্মদপুর, হাজারীবাগ ও কোটালীপাড়া থানাসহ বিভিন্ন এলাকায় অন্তত ১৬টি মাদকের মামলা রয়েছে।

এসআই নাজমুল ইসলাম আরও বলেন, হাফিজের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কালারবাড়ি গ্রামে। তিনি ওই এলাকার আজিজ খানের ছেলে। বর্তমানে তিনি কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকায় বসবাস করতেন।”

এর আগে একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন হাফিজ। তবে কারাগার থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। বর্তমানে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য