রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়ি থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার(২৭ আগষ্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত ওই চাঁদাবাজের নাম সাইফুল ইসলাম।
রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান—
“মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল সাইফুল। কেউ টাকা না দিলে তাদের মারধরও করা হতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”
ওই কর্মকর্তা আরও জানান, সাইফুলের কাছ থেকে বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম ও তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এসসি//



