রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শান্ত আহমেদ বাবু একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন।
ঘটনায় শান্তর বন্ধু চঞ্চল শরীফ গুরুতর আহত হয়েছেন। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ঢামেক পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে আহত অবস্থায় শান্ত ও শরীফকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
নিহত শান্ত আহমেদ বাবু শনিআখড়া মৃধাবাড়ী এলাকার বাসিন্দা এবং মৃত সদর আলীর ছেলে। নিহতের বন্ধু তন্ময় জানান, শান্তর এক ছোট ভাইয়ের মোবাইল কয়েকজন দুর্বৃত্ত কেড়ে নেয়। এ খবর পেয়ে শান্তসহ কয়েকজন বন্ধু মিলে বিষয়টি জানতে চাইতে গেলে দুর্বৃত্তরা হঠাৎ ২০-৩০ জন একযোগে হামলা চালায়। এক পর্যায়ে শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া হয়।’
তন্ময় আরও জানান, চঞ্চল শরীফও হামলায় গুরুতর আহত হয়েছেন। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।’
নিহতের বন্ধু তন্ময় বলেন, “আমার চোখের সামনে শান্তকে গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে। কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনতে পেরেছি। এখনো শরীফ মৃত্যুর সঙ্গে লড়ছে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শরীফের চিকিৎসা চলছে। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
এসসি//



