রাজধানীর গুলশান থেকে যাত্রাবাড়ীর হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৭ আগস্ট) দুপুরে ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে গুলশানের নিজ বাসা থেকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাসির উদ্দীনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলায় কয়েকজনকে আসামি করা হয়, যার মধ্যে নাসির উদ্দীনও অন্যতম।”
ডিবি পুলিশের অবস্থান
ডিবি পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে নাসির উদ্দীনের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”
এসসি//



