শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধজেনেভা ক্যাম্পে ফের যৌথ অভিযান:মাদক,অস্ত্র ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার-৩

জেনেভা ক্যাম্পে ফের যৌথ অভিযান:মাদক,অস্ত্র ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার-৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইয়ামিন (১৮), মো. আলামিন (৩০) এবং মো. জামাল (২৮)।’

দ্বিতীয় দফা অভিযান ও উদ্ধারকৃত মালামাল

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, দ্বিতীয় দফায় পরিচালিত এই যৌথ অভিযানে ২ লাখ ৭৫ হাজার টাকা নগদ, ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়।”

তিনি আরও জানান, সোমবারের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে কয়েকজন চিহ্নিত, তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজকের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে ডিএনসির কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রথম দফা অভিযান ও পটভূমি

এর আগে গতকাল সোমবার (১১ আগস্ট) জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামে এক যুবক নিহত হন।’

ঘটনার পর রাতেই প্রথম দফা যৌথ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

টানা দুই দিনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তারা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য