শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধ"সিসি ক‍্যামেরায় নজরদারি:১৫০০ ইয়াবাসহ সম্রাট নাসিম ও ২ দুই সহযোগী গ্রেপ্তার"

“সিসি ক‍্যামেরায় নজরদারি:১৫০০ ইয়াবাসহ সম্রাট নাসিম ও ২ দুই সহযোগী গ্রেপ্তার”

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার(৮ আগষ্ট) বিকেলে অভিযানে আরও দুই মাদক কারবারি কালু (৫০) ও আসিফ (২৫) কে আটক করে সেনাবাহিনী।”

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ”প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা দল বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় কালু ও আসিফকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক ব্যবসার প্রধান নাসিমকে তার বাসা থেকে আরও ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।’

সেনাবাহিনী কর্তৃক জব্দকৃত ১৫০০ পিস ইয়াবা, সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানায়, ‘নাসিমকে ধরতে এর আগে একাধিকবার চেষ্টা চালানো হলেও, আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে প্রবেশ করলেই সে আগাম খবর পেয়ে পালিয়ে যেত। এবার সেনাবাহিনীর বিশেষ কৌশলে পালানোর সুযোগ পায়নি সে। তল্লাশিতে নাসিমের বাসা ও আশপাশ থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। এই ক‍্যামেরাগুলো মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। এছাড়া তাদের কাছ থেকে আটটি এন্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে নাসিম দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারি করত বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।’

গ্রেপ্তারকৃত তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য