শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে চাপাতি ধরে পাঠাও কুরিয়ারের ৪১ হাজার টাকা ছিনতাই

মোহাম্মদপুরে চাপাতি ধরে পাঠাও কুরিয়ারের ৪১ হাজার টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৫ নাম্বার রোডের ডি ব্লকের ১৪ নম্বর বাসার সামনে থেকে চাপাতি ধরে মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক যুবকের কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সে পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করে।”

বৃহস্পতিবার(৭ আগষ্ট) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী যুবক মোহাম্মদপুর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।”

ছিনতাইয়ের শিকার ওই যুবক জানায়, আমি পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করি।আমি বিকালের দিকে একতা হাউসিংয়ের ৫ নাম্বার রোডের মসজিদের সামনে ডেলিভারি দিয়ে ঢাকা উদ্যান ৫ নাম্বার রোডে ডি-ব্লক দিয়ে মেইন রোডের দিকে আসতে ছিলাম। পথিমধ্যে ১৪ নম্বর বাসার সামনে চাপাতিসহ তিন যুবক আমার সাইকেলের গতি রোধ করে। এরপর আমার কাছে থাকা ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি তাদের কাছে আমার মোবাইল ফোনটি চাইলে তারা দূর থেকে আমাকে ফোনটি দিয়ে দেয়। এরপর একটি রিকশায় করে ওই তিন যুবক চাপাতিসহ একতা হাউজিং এর দিকে চলে যায়। এই ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে আমি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকার ৪ টা ১০ মিনিটের এর দিকে সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেল নিয়ে ঢাকা উদ্যান পাঁচ নাম্বার রোডের ডি ব্লক দিয়ে আসতে ছিল। পথিমধ্যে তিন যুবক তার গতিরোধ করে চাপাটি ধরে তার কাছ থেকে টাকা নিয়ে একটি রিকশায় করে চলে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মোমিন জানান, অভিযোগটি আমলে নিয়ে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য