রাজধানীর মোহাম্মদপুরে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, চুরির মামলার আসামি ও দ্রুত বিচার আইনের আওতাভুক্ত মোট ৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার(৫ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) একে এম মেহেদী হাসান।তিনি জানান,গতকাল ৪ আগস্ট ২০২৫ তারিখে পরিচালিত অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করা হয়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।”
তিনি আরও জানান, এসব ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।”
📌 গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম:
- বাবলু (২৮)
- রকিবুল হাসান (২০)
- হাসনাইন (১৯)
- জাহিদুল ওরফে আকাশ (২৩)
- লিছান (৩১)
- মিরাজ (২৩)
- রিপন (২৬)
- রফিকুল ইসলাম (২৩)
- মেহেদী হাসান (১৮)
👮♂️ যেসব মামলায় ৯ জন গ্রেপ্তার-
- ওয়ারেন্টভুক্ত আসামি: ২ জন
- চুরির অভিযোগে: ৩ জন
- দ্রুত বিচার আইনে: ৪ জন
এসসি//



