শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমোহাম্মদপুরে ছিনতাই প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে ছিনতাই প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হাতেনাতে তিন যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

রবিবার(৩ আগষ্ট) ভোররাতে কাটাসুর এলাকায় থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের একজন কর্মকর্তা জানান, রাত তিনটার দিকে নিয়মিত টহলের সময় কয়েকজন কিশোরকে এলাকা ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় সেনা সদস্যদের। থামার নির্দেশ দিলে তারা দিকবিদিক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে লিটন মিয়া (১৯) নামে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি লোহার ধারালো ‘পাঞ্চ রিং’ উদ্ধার করা হয়।যা খুব সহজেই কাউকে গুরুতর আহত করতে পারে।

উদ্ধারকৃত ধারালো সামুরাই ও পান্স রিং

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে লিটন জানান, তারা ছিনতাই করার জন্যই বের হয়েছিল এবং কেউ বাধা দিলে এই পাঞ্চ রিং দিয়ে হামলা চালাত। তার স্বীকারোক্তি অনুযায়ী, রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগী সাব্বির (১৮) ও রাকিব (১৯)-কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ধারালো সামুরাই ছুরি।

তিনজনকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য