শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধশাহজালালে পাঞ্জাবীর পকেটে কোটি টাকার স্বর্ণ,এপিবিএনের হাতে দুই পাচারকারী

শাহজালালে পাঞ্জাবীর পকেটে কোটি টাকার স্বর্ণ,এপিবিএনের হাতে দুই পাচারকারী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাচালানকারীক‌ে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটক ব্যক্তিরা হলেন—মো. হাছান (৩৯)মো. শাহাজান (৪৯)।তাদের কাছ থেকে জব্দ করা ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ টাকা।”

🕑 দুপুরে আগমনী টার্মিনালেই ধরা

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে, বিমানবন্দরের আগমনী ১নং ক্যানোপি এলাকায়
এপিবিএনের টহল দল উপস্থিতি টের পেয়ে দু’জন পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের ধরে ফেলে।”

শরীর তল্লাশিতে পাঞ্জাবির পকেটে মিলল স্বর্ণ

পরে এপিবিএনের কর্মকর্তারা তাদের অফিসে নিয়ে গিয়ে শরীর তল্লাশি করেন

  • হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম স্বর্ণালঙ্কার
  • শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।”

সব মিলিয়ে ৮৯৬ গ্রাম ২১ ও ২২ ক্যারেট মানের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।”

সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করতেন

এপিবিএন জানায়, হাছান ও শাহাজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছেন।”

তারা আরও জানান, এই স্বর্ণ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। তারা চোরাচালান পণ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছে দিতেন।”

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার মো. মোজাম্মেল হক বলেন,
“আমরা নিয়মিতভাবে বিমানবন্দরে চোরাচালান ও অন্যান্য অপরাধ রোধে অভিযান পরিচালনা করছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের ঘটনা বেড়েছে। আমরা এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

ঘটনার বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য