শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধভাটারায় অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

ভাটারায় অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক একটি বাসা থেকে অজ্ঞত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশে ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা।”

রবিবার(০৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ সাজ্জাদ হোসেন জানান, ”আমরা খবর পেয়ে  খিলবাড়ির টেক ৬২০ নম্বর বাসার ষষ্ঠ তলা চারতালার ড্রয়িং রুমে ফ্লোরের উপর থেকে  এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো জানান, ”আমরা জানতে পেরেছি  গত ৪ জুলাই রাত ৯ টার দিকে ওই বাসায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।পরে গতকাল  শনিবার বাসার মালিক জানায় সকালের দিকে আমি দরজা খোলা দেখতে পাই। পরে ভিতরে গিয়ে দেখি ফ্লোরে ওই নারীকে দেখতে পাই। আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। আমাদের ধারণা বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। আমরা সিসি ফুটেজ দেখে ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার শরীর পচন ধরে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানান তিনি।”

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য