শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধসচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলায় আহত-৬

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলায় আহত-৬

রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে।

মঙ্গলবার(২৪ জুন) রাতের দিকে এই ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাদের ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম(৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি(৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), ক্যাবিনেট এর অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম(৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত(৪৫) ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন(৪৫)।”

আহতদের হাসপাতালে নিয়ে আসা আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন জানান, ”সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামসহ ১০ জনকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। এই কান্ট্রিরের দায়িত্ব সচিবালয় সমবায় সমিতির কাছে ছিল। এর মধ্যে সচিবালয় সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিলেও কমিটির সাবে সভাপতি মাইনুল আমাদেরকে দায়িত্ব বুঝে দেয়নি। আমরা ক্যান্টিন বুঝে নিয়ে কাজ শুরু করি এবং বাজার করে নিয়ে আসার পরে হঠাৎ করে সচিবালয়ের সংযুক্ত পরিষদের অপর একটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠি ও রড নিয়ে আমাদের উপরে হামলা চালায়। লাঠি রড দিয়ে শুধু আমাদের উপর হামলা করা হয়নি এই সময় তারা আমাদেরকে কিল ঘুষিও মারতে থাকে।হামলায় সভাপতি নুরুল ইসলামসহ অন্তত ছয় জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সভাপতি নুরুল ইসলামকে ভর্তি দেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”সচিবালয় থেকে আহত অবস্থায় ছয় জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।এদের মধ্যে একজনকে ভর্তি দিয়েছেন চিকিৎসক। বাকি পাঁচজন চিকিৎসা শেষে চলে গেছেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য