শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধপল্টনে মাদক কারবারীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ

পল্টনে মাদক কারবারীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ

রাজধানীর পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে লালবাগ ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন-লালবাগ ডিবি পুলিশের উপ-সহকারী পরিদর্শক(এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

▪বুধবার(১৮ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার(এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদক কারবারীদের গাড়িকে গতিরোধ করলে তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই জন পুলিশ গুলিবিদ্ধ হয়।এতে পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় এএসআই আতিক হাসানের বাম পাশের পেটে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে(ওসেক) এবং কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। এই ঘটনায় একটি প্রাইভেটকার ওই ইয়াবাসহ সহ তিনজনকে আটক করেছে বলে জানা যায়। এই ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানা গেছে তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।”

হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, ”ডিবি পুলিশের গুলিবিদ্ধ ২ সদস্যকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনকে ওসেকে ভর্তি করা হয়েছে এবং একজনকে ১০১ এ ভর্তি রয়েছেন। সকালে এএসআই আতিক হাসানের অপারেশনের কথা রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।”

লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবির শোয়েব জানান, ”রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় হঠাৎ মাদক কারবারীরা আমাদের উপরে গুলি চালায়। আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলে তাদের চিকিৎসা চলছে। এ সময় তিন মাদক কারবারি কে গ্রেফতার ও ৯৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বিস্তারিত পরে জানানো হবে।”

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য