‘রাজধানীর পূর্ব বাড্ডার ভূইয়া বাড়ি মোড় এলাকায় মাদক কারবারীদের গুলিতে আনোয়ার হোসেন (৪০)নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে।নিহত আনোয়ার হোসেন ১১ মামলার আসামি ছিল।‘
রবিবার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গুলিবিদ্ধ আনোয়ার হোসেন।”
নিহত আনোয়ার হোসেনের ভাগিনা সিনবাদ জানান, ”আমার মামা ইয়াবা ব্যবসা করত। ইয়াবা ব্যবসা নিয়ে অন্য গ্রুপের সাথে যার বিরোধ চলে আসছিল হয়।তারই ধারাবাহিকতায় গত ৮ মে রাত সোয়া ১১ টার দিকে ভূইয়া বাড়ির মোড় এলাকায় মামাকে ৫ রাউন্ড গুলি করে এতে ৪ রাউন্ড গুলি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এই ঘটনায় অংশ নেয় মাদক কারবারি নুরা, তুহিন, রাসেল, হেলাল, নয়ন,শুটার সালাউদ্দিন,কাইল্লা ইউসুফ, দেলোয়ার, শাওন, রতন ও ফর্মা সুমন। পরে আমার মামাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল অবস্থার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১২ জুন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর গতকাল রবিবার চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আমার মামা মারা যায়।এই ঘটনায় বাড্ডা থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ”আমরা এই গুলির ঘটনাটি জানতাম না। গতকাল আমরা ঘটনার বিষয়টি জানতে পারি এরপর আমরা ঢাকা মেডিকেলে আসি। পরে আমরা জানতে পারি মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে অন্য গ্রুপ তাকে গুলি করে।পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে গতকাল মারা যায়। তার বিরুদ্ধে একটি মারামারি ও দশটি মাদকের মামলা রয়েছে।এই ঘটনায় বাড্ডা থানা একটি মামলা(মামলা নং-১৫) দায়ের হয়েছে।”
এসএএ//



