শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধসবুজবাগে ব‍্যবসায়ীকে টুকরো টুকরো করে বালি চাপা দিয়ে হত্যা:আটক-১

সবুজবাগে ব‍্যবসায়ীকে টুকরো টুকরো করে বালি চাপা দিয়ে হত্যা:আটক-১

রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় মোঃ জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে ডেকে দিয়ে তিন টুকরা করে হত্যা করে বালু চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।নিহত জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।

▪বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১  টার দিকে বালু চাপা অবস্থায় ওই ব্যক্তির মরদহ উদ্ধার করে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

‘বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিন আলী। তিনি জানান, আজ সকালের দিকে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালু মাটির নিচেয় ওই ব্যক্তির মরদেহ চাপা দিয়ে রাখা হয়।পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে আমাদেরকে খবর দিলে আমরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। এ সময় তার মাথা হাত পা টুকরো অবস্থায় পাওয়া যায়।এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’

‘ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি তাকে মাথায় আঘাত অথবা শ্বাস রোধ করে হত্যার পর তার শরীরের অংশকে টুকরো টুকরো করা হয়।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

‘নিহতের ভাই শফিকুল জানান, ‘আমার ভাই প্লাস্টিকের বোতলের ব্যবসা করতো এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে এই হত্যাকান্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই,এই বলে কান্না ভেঙে পড়েন তিনি।’

এসএএ//এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য