শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধজেনেভা ক্যাম্পে মাদক বিক্রির প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার,গ্রেপ্তার-১

জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার,গ্রেপ্তার-১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বুনিয়া সোহেলের মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় বিসমিল্লাহ ফার্মেসির ইসহাক আহমেদকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বিসমিল্লাহ ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ইসহাক আহমেদ জানান, তার ওষুধ ফার্মেসিতে শীর্ষ মাদক কারবারি ‘বুনিয়া সোহেল’ ভয়-ভীতি দেখিয়ে এই টাকা রেখে যায়। দুই সপ্তাহ আগে তার এই ওষুধের ফার্মেসিতে টাকা রেখে যান বলে জানান তিনি। তবে সেখানে কত টাকা ছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি গ্রেপ্তার ইসহাক আহমেদ।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং র‍্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্প এলাকার অভিযান পরিচালনা করি। অভিযানে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের মাদক বিক্রির ২ কোটি ৪৫ লক্ষ টাকা বিসমিল্লাহ ফার্মেসি থেকে উদ্ধার করা হয়। এ সময় ওই দোকানের মালিক ইসহাক আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি জানায় বুনিয়া সোহেল তাকে ভয়-ভীতি দেখিয়ে ওই দোকানে টাকা রেখে গিয়েছিল। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ‘বুনিয়া সোহেল’ কে আইন শৃঙ্খলা বাহিনী কয়েকদিন পূর্বে আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য নিয়ে প্রায়ই ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এবং বুনিয়া সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি হয়।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য