◆রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা স্বপ্না মার্কেটে মায়ের দোয়া হোটেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হোটেল মালিক মোঃ ইয়াসিনকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে দুলাভাই আলামিনের বিরুদ্ধে।
▪রবিবার (১ জুন) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করে।”
▪নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, ‘আমার স্বামীর যাত্রাবাড়ীর কাজলার স্বপ্ন মার্কেটে মায়ের দোয়া নামের একটি হোটেল রয়েছে। রাতে আমার খালাতো দুলাভাই আলামিনের কাছে আমার স্বামী পাওনা দশ হাজার টাকা চায়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো দুলাভাই আলামিনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আলামিন আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।এতে আমার স্বামী গুরুতর আহত হন।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
▪তিনি আরও জানান, ‘আমাদের বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাগাদি এলাকার মোঃ আবুল বাশারের ছেলে ছিলো।বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতাম।’
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।’
এসএএ//



