শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধযাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ,নার্সারীর কর্মচারী আহত 

যাত্রাবাড়ীতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ,নার্সারীর কর্মচারী আহত 

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে জুয়েল (৪০)নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে কি নার্সারীর কর্মচারী হিসেবে কাজ করতো।

▪শুক্রবার (২৩ মে) দিবাগত রাত বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।”

▪জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তার ভাইরা ভাই জানান, ‘যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষ মেলা চলছিল। এসময় জুয়েল কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। জুয়েল সহ আরো বেশ কয়েকজন আহত হয়। আমরা দ্রুত আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি বর্তমানে জুয়েল এর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। আহত অন্যরা কোথায় চিকিৎসা নিচ্ছে সে বিষয়টি বলতে পারি না আমরা শুধু জুয়েলকে নিয়েই চলে এসেছি।’

▪তিনি আরও বলেন, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় থাকে। তার বাবার নাম জলিল উদ্দিন বেপারী।’

▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”যাত্রাবাড়ীর বৃক্ষ মেলা থেকে ককটেল বিস্ফোরণে একজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানিয়েছেন বৃক্ষ মেলায় পাশে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণ হয় এতে জুয়েল নামে এক নার্সারীর কর্মচারী আহত হয়েছে।’

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য