◆ভৈরব ওভার ব্রিজের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ সজিব (২২) নামে এক যুবক নিহত হয়েছে।সে পেশায় ট্রাক চালক ছিলেন।’
▪মঙ্গলবার(২০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় আজ সকাল সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
“মৃত সজিব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মোঃশাহাবুদ্দিনের ছেলে ছিল।’
▪নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, গতরাতে আমার ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিল।পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় কয়েকজন ট্রাক ড্রাইভার তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
এসএএ//



