শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাত সামিউর রহমান খান আলভী নামে(২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরও এক যুবক আহত হয়েছে। নিহত আলভি ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।'

▪শুক্রবার(১৬ মে) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুলের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

▪নিহত শিক্ষার্থী আলভীর মামি মাহি বেগম জানান, আলভী ড.মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। আজ রাত সোয়া আটটার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চার জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমার ভাগিনা আলভীকে মৃত ঘোষণা করেন।”

▪তিনি আরো জানান, ‘এ ঘটনায় নিহত আলভীর বন্ধু আশরাফুল জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে।আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত শিক্ষার্থী আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তারা উভয়েই  হাজারীবাগের বিজিবি ৫ নং গেট এলাকায় থাকেন।”

▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, আজ রাতের দিকে ওই দুই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মধ্যে আলভী নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী আশরাফুলের জরুরী বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”

এসএএ//

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য