শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধ‎মো:পুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত,আটক-১

‎মো:পুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত,আটক-১

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারী আটক করে গনপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গনপিটুনিতে রাকিব(২৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।এই ঘটনায় মিলন (৩৫) নামে আরো এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।'

▪বৃহস্পতিবার (১৫ মে) ভোরের দিকে  মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।’

▪নিহত রাকিব ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা।’

‎▪স্থানীয়সূত্রে জানা যায়, ভোর ৬ টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিলো। এ সময় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে আটক করে ছিনতাইকারীদের গনপিটুনি দেয়। এই ঘটনায় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গনপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষনা করে।’

‎▪এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাই করার সময় তাদের আটক করে গনপিটুনি দেয় স্থানীয় জনতা।এতে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের তোর আবারদি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে রাকিবকে চিকিৎসকৃত ঘোষণা করেন। আহত মিলনের পুলিশি পাহারায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য