শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধরামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত,আটক-২

রামপুরায় সিগন্যাল ভঙ্গ করে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত,আটক-২

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন রাজু(৩৫) নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম(২০) ও আরোহী আসিফ মজুমদারকে(২০) আটক করেছে পুলিশ।

▪বুধবার(১৪ মে) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেন চিকিৎসক।’

▪বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন,বিকালের দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে ডিউটি করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। এ সময় দুই যুবক জিক্সার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সিগন্যাল দেয় সার্জেন্ট আনোয়ার। তারা সিগনাল অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়।এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।”

▪তিনি আরও বলেন,এই ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম ও আসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুই জনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া গাড়িটি চালাচ্ছিলেন ফাহিম। এই ঘটনায় রামপুরা জনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

‘জানা যায়, সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশের যোগদান করেন এবং ২০২৪ সালে তার ডিএমপিতে পোস্টিং হয়।তার বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে।’

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য