শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধগুলশান লেকে চাঁদা না দেওয়ায় নার্সারি ব্যবসায়ীকে গুলি

গুলশান লেকে চাঁদা না দেওয়ায় নার্সারি ব্যবসায়ীকে গুলি

রাজধানীর গুলশান-১ এর লেকে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে গুলির অভিযোগ পাওয়া গেছে।’

মঙ্গলবার(১৩ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম জানান, একমাস আগে টেলিসুমনের সমন্ধি রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা চায়। পরে আমি সেই টাকা তাকে না দেওয়াই আজ দুপুর বেলা ৩-৪ জন অজ্ঞাত যুবক  নার্সারিতে এসে আমাকে গুলি করে।এতে আমার বাম পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, আমার গুলশান ১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো আল-আমিন হোসেন জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি।ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য