শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধখিলগাঁওয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গ্রেপ্তার,ওসিসিতে ভর্তি

খিলগাঁওয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গ্রেপ্তার,ওসিসিতে ভর্তি

রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার ৪ তলায় গৃহকর্মীকে (১২)ধর্ষণের অভিযোগে মাসুদ রানা(৪৫) নামে গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার(১১ মে) দুপুরের ওই গৃহকর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ হোসেন।তিনি বলেন, খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ১৪ নম্বরের এল ব্লকে বাসায় ১২ বছরের গৃহকর্মী ধর্ষণের ঘটনায় একটি মামলা(মামলা নং-১১) দায়ের করেছে শাহ আলম হাওলাদার।এই ঘটনায় ওই বাসায় গৃহকর্তা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। আমি শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, চলতি মাসে মাসুদ নামে ওই ব‍্যক্তির বাসায় কাজ করতে যায়।গত ২ মে রাতে ওই শিশুকে ধর্ষন করে।পরে বিষয়টি পরিবারকে জানালে রাতে মামলা করে শিশুটির বাবা শাহ আলম হাওলাদার।’

▪শিশুটির বাবা শাহ আলম মামলায় উল্লেখ করেন,আমি পেশা একজন রিক্সাচালক। আমার শ্বশুরবাড়ির আত্মীয় হয় আমি মাসুদ রানা নামে ওই বাসায় গৃহকর্মী কাজে দেই।পরে তার বাবা ফোনে কথা বললে সেখানে কাজ করতে চায় না বলে আমাকে জানায়।পরে তাকে বাসায় নিয়ে আসলে সে খাওয়া দাওয়া করে না ঠিকমতো। এরপর তার পেট ব্যথা বলে জানায়।পাশের এক প্রতিবেশীর কাছে সে জানায় ওই বাসার মাসুদ রানা তার সাথে খারাপ কাজ করেছে।পরে রাতে ওই গৃহকর্তা মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য