শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধমিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড

মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।

◆শুক্রবার (৯ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ রুমন।মিরপুরে হত্যাকাণ্ডের শিকার দুই নারী আপন বোন। তারা হলেন মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)।’

▪তিনি জানান, ধারণা করা হচ্ছে দুই বোনকে মসলা বাটার শিলপাঠা ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’

◆এদিকে আরো জানা গেছে, দুই বোনকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পরিবারের একজন বাহিরে চলে যায়। পরে সে ফিরে এসে তালা খুলে দেখে দুই বোনের রক্তাক্ত লাশ।’

▪হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কোন দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটতে পারে। এছাড়া অন্য কারণও হতে পারে।°

▪নিহতদের নাম ঠিকানা ও বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। আলামত সংগ্রহ করতে সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য