◆চট্টগ্রামে নিজ কার্যালয়ে মাথায় গুলিবিদ্ধ র্যাব কর্মকর্তা পলাশ সাহার মরদেহের পাশে পাওয়া চিরকুটে একটি অংশে লেখা ছিল—‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য।’
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৭ কার্যালয়ে নিজের অফিস কক্ষে মাথায় গুলিবিদ্ধ ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এ সময় টেবিলের ওপর একটি চিরকুট ও নিচে একটি পিস্তল পাওয়া যায়।’
পুলিশ ধারণা করছে, ‘পারিবারিক কলহের কারণে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে এই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এর আগে তিনি তাঁর পরিবারের জন্য একটি চিরকুট লিখে গেছেন। তবে লেখাটি নিহত ওই কর্মকর্তার কি না, তা ফরেনসিকে পাঠিয়ে নিশ্চিত হওয়া যাবে।’
নিহত পলাশ সাহা ঢাকার সূত্রাপুর থানার ওয়ারীর বিনয় সাহার ছেলে। তিনি ৩৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত পলাশ সাহা র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘পারিবারিক কলহের কারণে উনি নিজের মাথায় সরকারি পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলারও তথ্য পাওয়া গেছে। বাকিটা তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।’
‘খোঁজ নিয়ে জানা গেছে, পলাশ সাহার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পর দুপুর থেকে জরুরি বিভাগের সামনে র্যাব সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। র্যাব কর্মকর্তাকে দেখতে আসেন র্যাব-৭ এর সিইও হাফিজুর রহমান।°
এর আগে বেলা ২টা নাগাদ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পড়ে থাকা স্বামীর মরদেহ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে পলাশ সাহার স্ত্রীকে। তবে নিহতের স্ত্রীর নাম-পরিচয়ের বিষয়ে পুলিশের কাছ থেকে কিছু জানা যায়নি।’
র্যাবের তথ্যে জানা যায়,বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহা একটি অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমে অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা তাঁকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তাঁর নামে ইস্যু করা পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
চমেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে স্বামীর মরদেহ দেখার সময় পলাশ সাহার স্ত্রীর আশপাশে মহিলা পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। সোয়া ২টার পর দুই মহিলা পুলিশ সদস্য দুই পাশে তাঁর হাত ধরে জরুরি বিভাগের সামনে থেকে বেরিয়ে যান। এ সময় আবোলতাবোল বিলোপ করে হেঁটে যাচ্ছিলেন।
পুলিশের তথ্যে, ‘পলাশ সাহার স্ত্রী বর্তমানে র্যাব-৭–এর হেফাজতে রয়েছেন। পতেঙ্গাস্থ সদর দপ্তরে তাঁকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
◆র্যাবের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি বলেন, উনি এখন র্যাবের হেফাজতে আছেন। নিহতের আত্মীয়স্বজন এখনো চট্টগ্রামে এসে পৌঁছায়নি। উনারা পৌঁছার পর কোনো অভিযোগ করলে সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।°
◆বিকেল সাড়ে ৫টা নাগাদ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনিও একই কথা বলেছেন।’
ওসি বলেন, ‘পরিবারের কেউ অভিযোগ দায়ের করলে তাহলে উনার বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা হতে পারে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
এসসি//



