◆রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাইবাগ ভূইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের বেইজমেন্ট থেকে মোঃ রাজন ইসলাম (দীপু) (২৫) নামে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।’
শনিবার(০৩ মে)দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।’
‘খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্র মোহন রায় জানান,আমরা খবর পেয়ে সকাল ১১টার দিকে খিলগাঁও সিপাইবাগ ভূইয়াপাড়া ২ নং রোডের হাজী গলি নির্মাণাধীন ভবনের লিফটের বেইজমেন্টে খালিজায়গার পানি থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন গলায় দাগ দেখা যায়,চোখে কালো দাগ রয়েছে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে বলে জানান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহতের ভাই কামরুল ইসলাম জানান,আমার ভাই নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিল।তার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।গত এক তারিখে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। তারপরে আর বাসায় ফিরে আসে নাই। ফোন দিলেও ফোনে পাওয়া যায় না। গত ২ তারিখে আমরা খিলগাঁও থানায় জিডি করি। আজ সকালের দিকে খবর পাই আমার ভাই যেখানে নিরাপত্তা কর্মীর কাজ করে ওইখানে লিফটের বেসমেন্ট এর পানিতে তার লাশ ভাসছে।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।’
নিহতের ভাইয়ের দাবি তাকে কে বা কাহারা ডেকে নিয়ে হত্যা করেছে।’
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায়।আমার বাবার নাম মৃত সিরাজ মিয়া।বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া দুই নম্বর রোডের হাজী গলির নির্মাণাধীন ভবনে থাকতো।’
এসসি//এসএএ//



