শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধরাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

➡রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকার একটি বাসার নিচতলায় হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।’

সোমবার (২৮ এপ্রিল )সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা পুলিশ।’

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, ‘আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচ তলায় গেটের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তবে সে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বা তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।’

তিনি আরও জানান,তিনি দয়াগঞ্জের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তবে তিনি ওই ভবনের নিচ তলায় গেটের ভিতরে গলায় ফাঁস দেয়া অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করি। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য