শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধবনানীতে শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার-৩

বনানীতে শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার-৩

➡প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

রোববার (২০ এপ্রিল) মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল সারোয়ার।তিনি জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাতে মহাখালী ওয়ারলেছ গেট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই তিন জন হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দেখা গেছে।’

পুলিশ আরও জানায়, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় অভিযুক্তদের উপস্থিতি দেখা গেছে। মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে মোবাইলে যোগাযোগ ও মেসেজ পাঠানোর মাধ্যমে ঘটনায় ২নং আসামিকে তারাই ডেকে এনেছেন। গ্রেপ্তার আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।’

রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।’

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর।’

একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এদিকে,প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য