➡রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরিফ(৩৫)নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে ৩৬ নাম্বার ওয়ার্ড যুবদলের একজন সদস্য।’
শনিবার(১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।’
৩৬ নাম্বার ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান,আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং সে একটি ওয়ার্কশপে কাজ করে। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরি দিয়ে স্টেপ করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে পুলিশ সদস্য এবং আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
তিনি আরও বলেন, বর্তমানে সে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকে। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামে। সে ওই এলাকার গিয়াস উদ্দিন সরদারের ছেলে।’
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার(এসি) রাব্বানী হোসেন জানান, একটি ঘটনা ঘটেছে আমরা ঢাকা মেডিকেলে আছি এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি।এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।’
এসসি//



