➡রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী।’
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জানা গেছে, টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ। ‘
তার বাড়ী ময়মনসিংহের জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সারোয়ার জানান, ‘নিহত শিক্ষার্থী জাহিদুল পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে এই ঘটনা ঘটে।’
ওসি আরও জানান, ‘বিষয়টি নিয়ে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে জেরা শুরু করেন। এক পর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জাহিদের বুকে ‘স্টেপ’-এর চিহ্ন রয়েছে। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।’
এসসি//



