শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধ২৫১টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দিল তেজগাঁও পুলিশ

২৫১টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দিল তেজগাঁও পুলিশ

➡রাজধানী তেজগাঁও বিভাগ এলাকার বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাই হওয়া ২৫১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিছে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।’

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ ৫৪টি, মোহাম্মদপুর থানা পুলিশ ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩২টি, আদাবর থানা পুলিশ ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে।’

দুপুরে তেজগাঁও পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডিসি।

ডিসি ইবনে মিজান বলেন, ‘ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ একটি টিম গঠন করা হয়। তেজগাঁও বিভাগের ছয় থানার দক্ষ কর্মকর্তাদের নিয়ে হারানো মোবাইল উদ্ধারে কাজ শুরু করি। বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে এসব মোবাইল উদ্ধার করা হয়। আমরা কয়েক মাসে হারানো মোবাইলগুলোর মধ্যে আড়াই শতাধিক মোবাইল উদ্ধার করেছি।’

ছিনতাই প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে? জানতে চাইলে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ‘গত তিন মাসে আমরা আট শতাধিক ছিনতাইকারী গ্রেফতার করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাই প্রতিরোধে বিভিন্ন থানায় টিম গঠন করা হয়েছে। যেসব এলাকায় ছিনতাইকারী বেশি সেসব এলাকায় ব্লক রেইড করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীও ছিনতাই প্রতিরোধে মাঠে কাজ করছে। আর ছিনতাই হওয়া মোবাইলগুলো অপরাধীরা তাদের হাতে রাখে না। দ্বিতীয়, তৃতীয় হাতে চলে যায়।’

বৃহস্পতিবার সকালে উপ-পুলিশ কমিশনারের (তেজগাঁও বিভাগ) কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মালিকরা।;

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য