শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকেরানীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ,ঢামেকের ওসিসিতে ভর্তি

কেরানীগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ,ঢামেকের ওসিসিতে ভর্তি

⏲ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ঘটেশ্বর পশ্চিম পাড়া এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম(৬০ নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে।’

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়।’

ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা জানান, ‘আমি ও আমার স্ত্রী পোশাকে স্টোনের কাজ করি। আমার স্ত্রী যারা আত্মীয়র কাছে আমার মেয়েকে রেখে যায়। রাত দশটার দিকে বাসায় ফিরলে আমার মেয়েকে খুঁজে পাওয়া যায় না। পরে অনেক খোঁজাখুঁজির পর ঘাটেশ্বর প্রাইমারি স্কুল সংলগ্ন জসিম মিয়ার বাড়ির সাত তলা বাড়ির নিচ তলায় পাওয়া যায়। পরে আমার মেয়ে আমাদের দেখে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে আমাদের জানায় পুতুল কিনে দেয়ার লোভ দেখিয়ে ওই সাত তলা বাড়ির মালিক জসিম তাকে ছাদে নিয়ে তার সাথে খারাপ কাজ করে। পরে আমরা বিষয়টির থানা পুলিশকে জানাই। এই ঘটনায় আমি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।’

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জসীম পলাতক রয়েছে। পরে অসুস্থ অবস্থায় আমার মেয়েকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে আমার মেয়ে ভর্তি আছে।’

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ‘ঘটনার পর থানায় এসে ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা(মামলা নং-১৪) দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। অভিযুক্ত জসীমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য