নওগাঁর পোরশা থানার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন-মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে বাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।”
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই)মাহবুব আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।তবে প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।ময়নাতদেন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
এসসি//



